মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু আব্দুল মিয়া (৯) হত্যা মামলায় আসামি আব্দুল মালেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাস কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন।
পিপি অ্যাডভোকেট কৃপাসিন্ধু দাশ জানান, ২০১৩ সালের ২ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলার মধ্য লইয়ারকুল গ্রামের আকবর আলীর ছেলে আব্দুল মিয়াকে (৯) জাম্বুরা ও জলপাই চুরির অপবাদ দিয়ে একই গ্রামের মৃত ছমরু মিয়ার ছেলে আব্দুল মালেক গলাকেটে হত্যা করে।
এ ঘটনায় নিহতের মা শরিফা বেগম বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্য মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কৃপাসিন্ধু দাশ।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রব চৌধুরী রায়ের প্রতিক্রিয়ায় বলেন, আমরা এ রায়ের সন্তুষ্ট নয়। আমারা ন্যায় বিচার পাইনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।
রায়ের প্রতিক্রিয়ায় মামলার বাদী শরিফা বেগম জানান, এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।
ইত্তেফাক/ আরকেজি
