চট্টগ্রামের সাতকানিয়ায় সাধু স্বপন দে (৬২) ও তার স্ত্রী চিনু দের (৪৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার পুরানগড় ইউনিয়নের ফকিরখীল এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল উপজেলার পুরানগড় ইউনিয়নের ফকিরখীল এলাকার হিন্দুপাড়ার একটি মন্দির হতে সাধু স্বপন দে (৬২) ও তার স্ত্রীর চিনু দের (৪৬) লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এলাকাবাসীর ধারণা দেনার দায়ে সাধু ও তার স্ত্রী আত্মহত্যা করেছেন।
পুরানগড় ইউনিয়নের চেয়ারম্যান আ ফ ম মাহাবুবুল হক সিকদার জানান, সাধু ও তার স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছেন বলে তিনি ধারনা করছেন।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছেন এবং উক্ত ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
