ঘাটাইলে নির্মাণ শ্রমিক খুন

আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১২:৩২
 
টাঙ্গাইলের ঘাটাইলে হেকমত আলী (৪০) নামে এক নির্মাণ শ্রমিক খুন হয়েছেন। তিনি ঘাটাইল উপজেলার যুগিহাটি গ্রামের ইনছান আলীর ছেলে। পুলিশ বুধবার সকালে বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, নির্মাণ শ্রমিক হেকমত আলী গতকাল মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে যান। পরে তিনি আর রাতে বাড়ি ফিরে আসেননি। পরিবার রাতে খোঁজা-খুঁজি করে। পরে বুধবার ভোরে হেকমত আলীর পুকুর পাড়ে তার লাশ পাওয়া যায়। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
 
এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি মো. মহি উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ,লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা হয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে।
 
ইত্তেফাক/জামান