সিরাজগঞ্জে শহর জামায়াতের আমীরসহ গ্রেফতার ৩

আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৩:১৭
সিরাজগঞ্জে নাশকতার মামলায় শহর জামায়াতের আমীর শহিদুল ইসলামসহ ৩ নেতাকে আটক করেছে পুলিশ। বাকিরা হলো, জেলা জামায়াত সদস্য অ্যাড. মাসুদুর রহমান এবং শিবির সদস্য জিহাদুল ইসলাম। বুধবার ভোরে শহরের বিভিন্ন স্থান থেকে  তাদের আটক করে আদালতে প্রেরণ করা হয়।
 
সিরাজগঞ্জ সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত জামায়াত নেতাদের বিরুদ্ধে নাশকতার মামলায় গ্রেফতারী পরয়োনা জারি ছিল। এজন্যই তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআর