লক্ষ্মীপুরে বিএনপির ১৫ নেতা-কর্মী আটক

আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৩:৩১
 
লক্ষ্মীপুরে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের পুরাতন আদালত এলাকার একটি চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, লক্ষ্মীপুর সদর থানা যুবদলের সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরণ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন ভুলু, সহ-সাধারণ সম্পাদক ফিরোজ আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনসহ ১৫ নেতা-কর্মী।
 
লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক রেজাউল করিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন জানান, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১৫ নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে। তবে তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
 
ইত্তেফাক/এমআর