পিরোজপুরের ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে বুধবার সকালে ভাণ্ডারিয়া থানা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজ মিলনায়তনে 'পুলিশই জনতা, জনতাই পুলিশ' এ শ্লোগানকে সামনে রেখে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক সচেতনতা মূলক স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটি গঠন বিষয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভাণ্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার, কলেজের উপাধ্যক্ষ মো. আবু জাফর, এস আই মো. শহিদ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দোলন চাপা প্রমুখ। পরে কলেজের অধ্যক্ষকে উপদেষ্টা করে শিক্ষার্থীদের কলেজে যাতায়াতের সময় যাতে কোন প্রকার সমস্যায় না পড়তে হয় সে জন্য ৫১ সদস্য বিশিষ্ট শিক্ষার্থী সুরক্ষা একটি কমিটি গঠন করা হয় এবং তাদের কাছে প্রশাসনের সেল ফোন নম্বর দেয়া হয়। যাতে যে কোন সময় তারা তাদের সমস্যা জানাতে পারে।
এরপর স্থানীয় সরকারি কলেজেও অনুরূপ এক সভা অনুষ্ঠিত হয়। সেখানেও ওই কলেজের অধ্যক্ষকে উপদেষ্টা করে আর একটি ৫১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
ইত্তেফাক/জামান
