অস্ট্রেলীয় ক্রিকেট দলের গাড়িতে ভারতীয় সমর্থকদের হামলা

আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৫:৫৬
ভারতকে টি-টোয়েন্টি ম্যাচে হারিয়ে হোটেলে ফেরার পথে অস্ট্রেলিয়ার টিম বাসে ঢিল ছোড়া হয়েছে। ঢিলের আঘাতে বাসের জানালার গ্লাস ভেঙে পড়ে ভিতরে। সৌভাগ্যবশত ওই গ্লাসের পাশে কেউ ছিলেন না। তবে আকস্মিক ঢিলে ভীত হয়ে পড়েন বাসে থাকা অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।   
 
সেই ভাঙা গ্লাসের ছবি টুইটারে পোস্ট করেন অস্ট্রেলিয়া দলের ওপেনার অ্যারন ফিঞ্চ। লিখেছেন, ব্যাপারটা খুব ভীতিকর। হোটেলে ফেরার সময় বাসের জানালায় ঢিল ছোড়া হয়েছে।’
 
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে জিতেছিল ভারত। আর দ্বিতীয় ম্যাচে এসে ৮ উইকেটে স্বাগতিকদের হারায় অসিরা। এখন ১৩ অক্টোবর পরবর্তী ম্যাচটা সিরিজে অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।
 
ইত্তেফাক/কেআই