ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় আমির আলী(৪৫) নামে এক পরিবহন চালক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি পৌর সদরের চৌধুরীকান্দা গ্রামের রাবেক আলীর ছেলে। বুধবার সকালে ঢাকা-খুলনা বিশ্বরোডের ভাঙ্গা পৌরসভা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে থানার ওসি এজাজউদ্দিন জানায়, সকালে বিশ্বরোডে হাটতে বের হন আমির। এ সময় পিছন দিক থেকে একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা ও পরে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ইত্তেফাক/এমআর
