স্বরূপকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান ভস্মীভূত

আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৫:৪৫
 
পিরোজপুরের স্বরূপকাঠিতে সংঘটিত এক অগ্নিকাণ্ডে মালামালসহ ছয়টি দোকান ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩০ লাখ টাকা বলে জানা গেছে।
 
বুধবার দুপুর একটার দিকে উপজেলার পশ্চিম সোহাগদল (এন ডব্লিউ) এলাকায় আলিম সুপার মার্কেটে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
 
ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদ জানান ঐদিন দুপুরে আলিম মার্কেটের কাইয়ুম টেলিকমের দোকানে আগুন দেখে জনৈক ব্যবসায়ী ডাক চিত্কার দিলে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
ইত্তেফাক/এএম।