মধুখালীতে মাদক ব্যবসায়ীসহ আটক ৬

আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৫:৩৫
 
ফরিদপুরের মধুখালীতে বিশেষ অভিযানে তিন মাদক ব্যবসায়ীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
 
গ্রেফতারকৃতদের মধ্যে উপজেলা গোন্দারদিয়ার ও আড়পাড়া এলাকায় মাদকসহ আলি হোসেন সিকদারকে ১২ পিস ইয়াবা, ইমরান মোল্যাকে ১০ পিস ইয়াবা এবং রবিউল মণ্ডলকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করেন। তাদের বিরুদ্ধে বুধবার মধুখালী থানায় মাদক আইনে মামলা হয়েছে।
 
এ ছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামিদের দয়ারামপুর ও কামারখালী এলাকার বাকা সেক, জাকির হোসেন, রবিউল ইসলামকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছেন।
 

ইত্তেফাক/এএম।