খালেদা জিয়ার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নওগাঁ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরের দিকে বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপি সভাপতি নজমুল হক সনি ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে এক মিছিল বের হওয়ার সময় দলীয় কার্যালয়ের সামনেই পুলিশ মিছিলে বাঁধা দেয় এবং মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এতে বিএনপির মিছিল পণ্ড হয়ে যায়। পরে পুলিশের বেষ্টনির মধ্যে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করে জেলা বিএনপির নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনির সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম টুকু ও যুগ্ম আহবায়ক ও শহর বিএনপির আহবায়ক নাছির উদ্দীন আহমেদ, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান ফারুক, শহর স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সদস্য সচিব ও উপজেলা ভাইস চেয়ারম্যান শবনম মোস্তারী কলিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারিব তীব্র প্রতিবাদ করেন এবং প্রত্যাহারের দাবি জানান। নইলে সারা দেশে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে প্রত্যাহার করাতে বাধ্য করা হবে। বাসস।
ইত্তেফাক/এএম।
