বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ছাত্রদলের ২ দিনের কর্মসূচির ১ম দিন পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়সমূহে ঘোষিত ২ দিনের বিক্ষোভ কর্মসূচির ১ম দিন আজ বুধবার পালন করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বুধবার সকাল ৯টায় রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসানের নেতৃত্বে এ সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তারেক উজ্ জামান তারেকসহ সব নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিক্ষোভ মিছিল সকাল ১০টায় শাহবাগ মোড় থেকে শুরু হয়ে ঢাকা ক্লাবের সামনে দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এর গেইটে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদকের আবুল বাশার সিদ্দিকের নেতৃত্বে এসময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি সাজিদ হাসান বাবু, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মল্লিক।
ইত্তেফাক/এমআই
