বাগমারায় দু'টি অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৬:৫৮
রাজশাহীর বাগমারা উপজেলায় বুধবার দুই জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে পুলিশ একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 
 
পুলিশ ও এালাকাবাসী সূত্রে জানা, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লার আনোয়ার হোসেন (৫৮) নামে একজন সাইকেল মেকার বুধবার রাতে তার শোয়ার ঘরে ফ্যানের সাথে রশি লাগিয়ে গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সকালে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেলের মর্গে পাঠায়। একমাত্র পুত্রকে জমিজমা লিখে দেওয়ার পর মানসিক নির্যাতন ও পারিবারিক কলহের জের ধরে আনোয়ার আত্মহত্যা করতে পারে বলে প্রতিবেশিদের ধারণা। থানার ওসি তদন্ত আসাদুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য আনোয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে।  
 
অপরদিকে মাড়িয়া ইউনিয়নের বলিদাপড়া গ্রামের রবিউল (২৫) নামে এক যুবক বুধবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে। সে ওই গ্রামের ছলিমুদ্দিনের পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, রবিউল ওই দিন রাতের খাবার খেয়ে ভালোভাবে ঘুমিয়ে পড়ে। পরে মধ্যরাতে তার বুকের যন্ত্রণা শুরু হলে ডাক্তার আসার আগেই তার মৃত্যু হয়। বুধবার বেলা দশটার দিকে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই