জাতীয় বিশ্ববিদ্যালয়: মাস্টার্সে ভর্তির আবেদন শুরু ১৫ অক্টোবর

আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৯:২৫
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের বিএড/ বিএমএড/ বিএসএড/ বিপিএড/ এমএড/ এমএসএড/ এমপিএড/ এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/ এলএলবি শেষ বর্ষের অনলাইন ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন ১৫ অক্টোবর বিকেল ৪টা থেকে শুরু হয়ে ৩১ তারিখ পর্যন্ত চলবে।
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd)   থেকে  আবেদন ফরম পূরণ এবং বিস্তারিত তথ্য জানা যাবে।
 
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে।
 
ই্ত্তেফাক/আরকেজি