ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক রোগীদের টেলিমেডিসিন সেবা দেয়ায় নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ( প্রশাসন) ডা. সমীর কুমার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথম স্থান অর্জন করার কথা তাদের জানিয়েছেন।
ডা. মো. আমিনুল ইসলাম আরো জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রচেষ্টায় সিংড়ায় ২০১৫ সালের জুন মাসে টেলিমিডিসিন সেবা চালু হয়।
ইত্তেফাক/আরকেজি
