সুনামগঞ্জের তাহিরপুরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উপজেলার উজান তাহিরপুর গ্রামের মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বুধবার এ মামলা দায়ের করেন।
মামলায় উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের মৃত. সফর আলীর ছেলে শফিকুল ইসলাম (৬১) এবং মৃত. আব্দুল জব্বারের ছেলে আফাজ উদ্দিনকে (৭০) আসামি করা হয়েছে।আদালত মামলাটি গ্রহণ করে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রেরণ করার আদেশ দিয়েছেন।
মামলায় উল্লেখ করা হয়, শফিকুল ইসলাম চিহ্নিত খুনি, লুটেরা ও মুক্তিযুদ্ধবিরোধী পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধ চলাকালে আসামির পরিবার এলাকায় লুটপাট, হত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত ছিল।
তার বাবা সফর আলী সশস্ত্র রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। শফিকুলের বড় ভাই নুরুল ইসলাম, চাচাতো ভাই কুরবান আলী, আসামি আফাজ উদ্দিন ও ফুফাতো ভাই কাজী মিয়া রাজাকার বাহিনীর সদস্য ছিলেন।
ইত্তেফাক/আরকেজি
