সোনারগাঁওয়ে কাঁচপুর মোড়ে মঙ্গলবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে সোনারগাঁও থানার এসআই মনিরুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন।
সোনারগাঁও থানার ওসি (অপারেশন) সোয়েব খান বলেন, কাঁচপুরে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর আক্রমণ করে সরকারি কাজে বাধা দেয়। তারা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। তাছাড়া ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করার কারণে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
