পিরোজপুরের মঠবাড়িয়ায় গাছের নিচে চাপা পড়ে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহতের নাম কাঞ্চন হাওলাদার (৪৫)। তিনি মিশর প্রবাসী ছিলেন।
আজ বুধবার বিকেলে উপজেলার পূর্ব ধানীসাফা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কাঞ্চন হাওলাদার উপজেলার পূর্ব ধানীসাফা গ্রামের মৃত. আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।
জানা গেছে, মিশর প্রবাসী কাঞ্চন হাওলাদার দশ বছর পর সম্প্রতি ছুটিতে বাড়িতে আসে। ঘটনার সময় তিনি বাড়ির পাশে গাছ কাটছিলেন। এ সময় ওই কাটা গাছে চাপা পড়ে ঘটনাস্থলে তিনি নিহত হন।
ইউপি সদস্য মানিক বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
