বগুড়ায় ১৫০ কেজি গাঁজা জব্দ, আটক ২

আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১২:১৪
 
বগুড়ার শেরপুরে থেকে বুধবার দিবাগত রাতে ১৫০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় আন্তঃজেলা দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার দক্ষিণ কালিকাপুর গ্রামের মৃত. ওহিদুর রহমানের ছেলে হারুন ওরফে ফারুক হোসেন (২৫) ও একই গ্রামের কামাল হোসেনের ছেলে সোহাগ (৩০)।
 
শেরপুর থানার এসআই মো. আরিফ জানান, আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে পর স্বীকারোক্তি মোতাবেক বুধবার দিবাগত গভীর রাতে পুলিশ জব্দকৃত ট্রাকের বডিতে তৈরি করা বিশেষ ধরণের বক্স থেকে গাঁজাগুলো উদ্ধার করে।
 
ইত্তেফাক/জামান