বালিয়াকান্দিতে প্রতিবন্ধীকে ধর্ষণ

আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৩:২০
 
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক প্রতিবন্ধীকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে ধর্ষিত প্রতিবন্ধীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
 
মামলার বাদী ওই প্রতিবন্ধীর মা জানান, মঙ্গলবার রাতে আমার মেয়ে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাইরে এলে মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত আমার মেয়েকে মুখে কাপড় বেঁধে তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে ভোর রাতে রামদিয়া বাজার সংলগ্ন চন্দনা নদী ব্রিজের উপর ফেলে রেখে চলে যায়।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুর মোহাম্মাদ জানান, ধর্ষিতার মা এ বিষয়ে ধর্ষকের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।
 
ইত্তেফাক/জামান