একসঙ্গে গাইবেন তারা

আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৩:২৫
 
মুহিন ও বৃষ্টি এ প্রজন্মের সম্ভাবনাময় শিল্পীদের মধ্যে অন্যতম। নিজেদের গায়কী দিয়ে দর্শকদের মন জয় করেছেন অনেক আগেই, তারা দুজন এবার একসাথে গাইবেন বৈশাখী টেলিভিশনের ফোনো লাইভ কনসার্ট সময় কাটুক গানে গানে অনুষ্ঠানে।
 
নিজেদের পছন্দের গান ছাড়াও গাইবেন দর্শকদের পছন্দের গান, নতুন গান। ফোনে দর্শকরাও তাদের পছন্দের গানের অনুরোধ করতে পারবেন, কথা বলতে পারবেন প্রিয় শিল্পীর সাথে। অনুষ্ঠান উপস্থাপনায় পারিহা। 
 
প্রযোজনা এস আলী সোহেল ও আবদুল্লাহ আল মামুন। সরাসরি সম্প্রচারিত হবে শুক্রবার রাত ১১টায়। 
 
ইত্তেফাক/আনিসুর