রাজৈরে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৪:৪৯
 
মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে রাজৈর থানা পুলিশের এসআই মনির হাসান (৩৫) নিহত হয়েছেন। এতে ওই থানার কনস্টেবল ইউসুব (৫০) আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ডিউটি পালনের জন্য এক কনস্টেবলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে টেকেরহাট যাচ্ছিল। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তার শিকদার বাড়ি মসজিদের নিকট আসলে রাজৈর থানার এসআই মনির হাসানের মোটরসাইকেলটির পিছনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা মাদারীপুর গামী লুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী এসআই মনির হাসান (৩৫) ও কনস্টেবল ইউসুব (৫০) গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাদেরকে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর এসআই মনির হাসান মারা যান। রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান