দিল্লি শর্টফিল্ম ফেস্টে ‘ডেফিনিশন অফ পলিটিক্স’

আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৪:৫২
 
ভারতের দিল্লীতে অনুষ্ঠিতব্য ‘দিল্লি ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৭’তে বাংলাদেশ থেকে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডেফিনিশন অফ পলিটিক্স’। নির্মাতা শাহাদাত রাসএল এর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে এই রাজনৈতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
 
নির্মাতা শাহাদাত রাসএল বলেন, এধরণের আন্তর্জাতিক প্রতিযোগিতায় নির্বাচিত হওয়াটা নিঃসন্দেহে আনন্দের, আমিও আনন্দিত। তবে মূল প্রতিযোগিতায় পুরস্কৃত হলে সেটা হবে আমার ও বাংলাদেশের জন্য সম্মানের। দেখা যাক কি হয়।
 
বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে নীতিহীন রাজনীতিকে সংজ্ঞায়িত করার চেষ্টা করা হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। তাহেরা তমা ও ফকির রহমানের প্রযোজনার এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, জয়ীতা মহলানবিশ, নাফিজ বিন্দু ও শেলী আহসান।
 
খুব শীঘ্রই বাংলাদেশের দর্শকদের জন্য এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে অনলাইনে মুক্তি দেয়া হবে বলে জানান নির্মাতা।
 
ইত্তেফাক/আনিসুর