মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৫:২৬
 
টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
 
মির্জাপুর থানার গোড়াই হাইওয়ে থানার (ওসি) মো. খলিলুর রহমান পাটোয়ারী জানান, রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আছিমতলা ফিলিং স্টেশনের কাছে মালবাহী একটি ট্রাক ও বিপরীত দিক ধেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখী সংঘর্ষে বাস ও ট্রাক দুমরে মুচরে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত ও ১০ জন আহত হন।
 
পুলিশ ও স্থানীয় লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জামুর্কি সরকারি হাসপাতাল এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেছেন।
 
নিহতরা হলেন- জয়পুরহাটের গোপাল চন্দ্র (৪৫) ও নওগাঁ জেলার পলাশ(৪০)। পুলিশ বাস ও ট্রাক দুটি আটক করেছে।
 
এদিকে, বেলা এগারটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া নাম স্থানে একটি লেগুনা ও বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
 
ইত্তেফাক/কেকে