প্রস্তুতি ম্যাচে ২৫৫ রানে অলআউট বাংলাদেশ

আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৮:১৪
একমাত্র প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে সবকটি উইকেট হারিয়ে ২৫৫ রান করেছে বাংলাদেশ। 
 
টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ব্যাট করতে নেমে সৌম্য সরকার (৩), ইমরুল কায়েস (২৭), লিটন কুমার দাস (৮), মুশফিকুর রহিম (২২), মাহমুদউল্লাহ রিয়াদ (২১), সাকিব আল হাসান (৬৮), সাব্বির রহমান (৫২), নাসির হোসেন (১২) রানে আউট হয়েছেন।
 
ব্লুমফন্টেইনে এই ম্যাচে খেলছেন না তামিম ইকবাল। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশকে ২৫৬ রান করতে হবে।
 
ইত্তেফাক/ইউবি