পেয়ারা বাগানে গাঁজা চাষ

আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৯:০৪
 
রাজশাহীর পুঠিয়ার একটি পেয়ারা বাগানে গাঁজা চাষ করা হচ্ছে এমন খবর পাওয়া যায়। উপজেলার যশোপাড়া গ্রামের একটি পেয়ারা বাগানে বুধবার অভিযান চালিয়ে পাঁচটি বড় গাঁজার গাছ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
 
জানা যায়, যশোপাড়া গ্রামের বাসিন্দা ফারুক হোসেন (৩৫) তার বাবা আব্দুর রহমানের জমিতে পেয়ারা চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বানেশ্বর শাখা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মোস্তফা জামানের নেতৃত্বে একটি দল ওই পেয়ারা বাগানে অভিযান চালান। এসময় অভিযানকারী দল গাঁজার পাঁচটি গাছ উদ্ধার করেন।
 
গাছগুলোর উচ্চতা ১২ফুটের ওপরে। জিজ্ঞাসাবাদের জন্য পেয়ারা চাষি ফারুক হোসেনকে খোঁজা হচ্ছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি