লক্ষ্মীপুরের কমলনগরে অস্ত্রসহ আজগর আলী (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজগরের কাছ থেকে একটি দেশীয় এলজি ও ৪ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আটটায় উপজেলার করইতলা বাজার থেকে তাকে আটক করে পুলিশ। সে লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর পরশ মোহাম্মদ মুন্সি বাড়ির ছেলে। পিতার নাম মৃত আবুল হাশেম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, কমলনগরের একজনের কাছে সে টাকা পাবে। ঐ লোক তাকে ডেকে এনে হাতে অস্ত্র ধরিয়ে দিয়েছে।
কমলনগর থানার অফিসাার ইনর্চাজ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমি লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহানী থেকে তাকে ফলে করি। পরে থানাকে রিকভার করতে বলি।
তিনি আরো বলেন, অস্ত্রসহ আজগরের এ উপজেলায় প্রবেশের কারণ সর্ম্পকে স্পষ্ট কিছু জানা যায়নি। জিজ্ঞাসাবাদের পর জানা যাবে।
ইত্তেফাক/নূহু
