ওয়ানডের মহড়াতেও ব্যর্থ বাংলাদেশ

আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১০:০১
দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে চরম ব্যর্থতার পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। মূল সিরিজ শুরুর আগে সীমিত ওভারের মহড়াটাও সুখকর হলো না, মাশরাফি-সাকিবদের জন্য। বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রণমূলক একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচে বাংলাদেশ হেরেছে ৬ উইকেটে।
 
বুমফন্টেইনে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৪৮.১ ওভারে বাংলাদেশ অলআউট হয় ২৫৫ রানে। সাকিব আল হাসান ৬৮ ও সাব্বির রহমান ৫২ রান করেন। এছাড়া ইমরুল কায়েস করেন ২৭ করেন। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে ফ্রেইলিঙ্ক, সিবোতো ও বুদাজা দুটি করে উইকেট নেন।
 
জবাবে ৪৬.৩ ওভারে মাত্র চার উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশ। মারক্রাম ৮২, ব্রিটসকা ৭১, ডুমিনি ৩৪ ও ডি ভিলিয়ার্স ৪৩ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে মাহমুদউল্লাহ দুটি এবং মাশরাফি ও নাসির একটি করে উইকেট নেন।
 
ইত্তেফাক/কেআই