সাতক্ষীরায় দুই জামায়াত নেতাসহ গ্রেফতার ৫৪

আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৩:৪৬
 
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে শ্যামনগর উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান কাজীসহ ৫৪ জানকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৩২ জন, কলারোয়া থানা পাঁচজন, তালা থানা চারজন, কালিগঞ্জ থানা একজন, শ্যামনগর থানা তিনজন, আশাশুনি থানা তিনজন, দেবহাটা থানা চারজন ও পাটকেলঘাটা থানা থেকে দুইজনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ১১ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী রয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/জামান