নাগেশ্বরীতে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৬:০৮
নাগেশ্বরীতে বজ্রপাতে তাসলিমা আক্তার (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 
 
শুক্রবার দুপুরে উপজেলার আস্করনগর ব্যাপারিটারি গ্রামে এ ঘটনা ঘটে। তসলিমা আক্তার ওই গ্রামের আব্দুল জলিলের মেয়ে ও আস্করনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।   
 
অপরদিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নাওডাঙ্গা পাড়া গ্রামের সাহেদুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম (৩২) ও একই গ্রামের মাইদুল ইসলামের স্ত্রী আমেনা বেগম (৪৫) বজ্রপাতে গুরুত্বর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি