মেলান্দহে ২৪ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৭:২৫
জামালপুরের মেলান্দহ উপজেলা থেকে ২৪ কেজি গাঁজাসহ রিক্তা (২৫) নামে এক মাদক ব্যবসায়ীর স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জগতপাট্টা গ্রাম থেকে তাকে গ্রেফতার  করা হয়। রিক্তা ওই গ্রামের সুজন মিয়ার (৩২) স্ত্রী। 
 
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ইত্তেফাককে জানান, গত কয়েকদিন আগে ওই এলাকার মাদক ব্যবসায়ী সুজনকে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। মামলা দায়ের পর তাকে জেল হাজতে পাঠানো হয়। পরে সুজনের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে তার বাড়িতে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় সুজনের স্ত্রীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি