চরফ্যাশনে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসককে ৩০হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. আমীনুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, চরফ্যাশন হাসপাতাল রোডের মাস্টার মেডিকেল হলে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক আলমগীর হোসেনকে আটক করা হয়। আলমগীর একজন টেকনিশিয়ান এবং হারবাল ও হেমিওপ্যাথিক মেডিসিনে প্রশিক্ষণপ্রাপ্ত। কিন্ত তিনি নাক-কান-গলা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন।
ইত্তেফাক/ আরকেজি
