আনুশকার সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক আর গোপন নেই। বিভিন্ন সময়ে হাতে হাত ধরে আনুশকার সঙ্গে দেখা গেছে বিরাটকে।
এমনকি তাঁদের বিদেশে ছুটি কাটানোর ছবিও প্রকাশ হয়েছে।
কাছের মানুষকে ভালোবাসার মিষ্টি নামে ডাকেন অনেকেই। আদরের নামের ব্যাপারে বাঙালিরা তো আরো ভালো করে জানেন। বিরাট কোহলিও আনুশকার আদরের নাম দিয়েছেন। সেটা এতদিন গোপন ছিল।
তবে ভারত অধিনায়ক একটি অনুষ্ঠানে এসে ফাঁস করলেন সেই আদরের নাম। বিরাটের মুখ থেকে বেরিয়ে এল, ‘নুসকি সুপার অনেস্ট’ (নুসকি দারুণ সৎ)। আদর করে আনুশকাকে তাহলে নুসকি নামেই ডাকেন ইন্ডিয়ান ক্যাপ্টেন।
ইত্তেফাক/রেজা
