আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শনিবার

আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ২১:০৪
আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। 
 
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এ সভার আয়োজন করা হয়েছে। 
 
জানা গেছে, আগামী ১৮ অক্টোবর নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ হবে। ইসির সঙ্গে সংলাপে দলের পক্ষ থেকে যেসব প্রস্তাব দেয়া হবে, যৌথসভার বৈঠকে তা চূড়ান্ত করা হবে। পাশাপাশি দলের ভবিষ্যত রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা করা হবে। 
 
 
 
ইত্তেফাক/ইউবি