পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি ) কর্তৃপক্ষ জামায়াতের হরতালের কারণে বৃহস্পতিবার নিজস্ব বাস সার্ভিস বন্ধ রাখে । প্রতিদিন বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয় বাসস্ট্যান্ড থেকে বরিশাল ও পটুয়াখালীর উদ্দেশে বাস ছাড়লেও হরতালের কারণ দেখিয়ে তা বন্ধ রাখা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোসায়েদুল ইসলাম সাদি ও সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম বলেন, প্রশাসনের এমন ভূমিকায় আমরা হতাশ।
পবিপ্রবির পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, আমি বাস চালানোর জন্য বলে ছিলাম। কিন্তু বাসের হেলপার ড্রাইভাররা রাজি না হওয়ায় বাস চালানো সম্ভব হয়নি। হরতালে সমর্থন দেয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, আসলে বিষয়টি সে রকম কিছু না।
ইত্তেফাক/ আরকেজি
