কুড়িগ্রামের ফুলবাড়ী ও শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে ২যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বজ্রপাতের ঘটনা ঘটে।
ফুলবাড়ীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আহাম্মদ আলী (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার পূর্ব ধনিরাম গ্রামে ধরলা নদীতে এ বজ্রপাতের ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।
এদিকে ঝিনাইগাতী উপজেলার জুলগাঁও গ্রামে জলাশয়ে মাছ গিয়ে বজ্রপাতে হারুন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হারুন ওই গ্রামের আবুল খায়েরের ছেলে।
ইত্তেফাক/আরকেজি
