ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ০৯:০৯
 
ময়মনসিংহের ফুলপুরে ঢাকা-হালুয়াঘাট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আলী হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আলী হোসেন  ফুলপুর পৌর শহরের দিউ এলাকার আব্দুল বারেকের পুত্র। শুক্রবার বিকেলে  মহাসড়কের ঠাকুরবাখাই মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, আলী হোসেন মোটর সাইকেলযোগে ফুলপুর থেকে সরচাপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে থেকে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ চালকসহ বাসটি আটক করেছে।
 
ইত্তেফাক/এমআর