বরগুনায় মাদকসহ বিএনপির ৭ নেতা-কর্মী আটক

আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১১:৪৬
 
বরগুনা শহরের কাঠপট্টি এলাকার রিপনের ঠিকাদারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ইয়াবাসহ জেলা ছাত্রদলের প্রথম যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান টিপনসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
 
শুক্রবার গভীররাতে অভিযানে আটককৃতরা হলেন—  বিএনপির কর্মী বশির, জসিম, সুমন, দেলোয়ার, জাহাঙ্গীর ও বাদল। তারা সবাই বরগুনা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
 
বরগুনা জেলা শাখার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ জানান, এ সময় ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও আধা লিটার দেশীয় মদসহ তাদের আটক করা হয়। মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
 

ইত্তেফাক/এএম।