হাটহাজারীতে অভিযান চালিয়ে উপজেলার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের মাহমুদাবাদ এলাকা থেকে পাহাড় কাটার সরঞ্জামাদি জব্দ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার উননেছা শিউলী।
১৩ অক্টোবর শুক্রবার বিকেলের দিকে অভিযোগের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে পাহাড় কাটার এ সরঞ্জাম জব্দ করা হয়।
সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তা ও হাটহাজারী মডেল থানা পুলিশ অভিযানে অংশ নিয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন সময় একটি পাম্প মেশিন ও পাইপ জব্দ করলেও এ কাজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী সত্যতা স্বীকার করে বলেন, যারা পরিবেশ আইন অমান্য করে পাহাড় কাটার সাথে জড়িত রয়েছে দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হবে।
ইত্তেফাক/জামান
