বিভিন্ন নদ-নদীর ৬৮ পয়েন্টে পানি হ্রাস পেয়েছে

আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৩:৩২
 
দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৬৮টি পয়েন্টের পানি হ্রাস ও ২০টির বৃদ্ধি পেয়েছে।
 
শনিবার সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সকল পয়েন্টের পানি বিপত্সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া দুটি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।
 
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ কথা জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। আপরদিকে গঙ্গা, সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদীসমূহের পানি সমতল হ্রাস আগামী ৭২ ঘন্টায় অব্যাহত থাকতে পারে।
 
সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল আগামী ২৪ ঘন্টায় বৃদ্ধি পেতে পারে, যা পরবর্তীতে স্থিতিশীল হয়ে যেতে পারে। গঙ্গা নদীর পানি সমতল আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে।
 

ইত্তেফাক/এএম।