বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে ‘মিথ্যা’ মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার, সাবেক সংসদ সদস্য ও মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সালিমূল হক কামালসহ সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার দুপুরে বিক্ষোভ ও সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠন সমূহ।
মাগুরা প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়। প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতার হোসেন। বক্তব্য রাখেন বিএনপি নেতা ফারুক আহমেদ বাবুল, খাঁন হাসান ইমাম সুজা ও অধ্যক্ষ মহম্মদ আলী প্রমুখ ।
ইত্তেফাক/এএম।
