খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, প্রতিবাদে চরভদ্রাসনে বিক্ষোভ

আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৩:৫৮
ফরিদপুরের চরভদ্রাসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
 
শনিবার বেলা ১১টায় উপজেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে চরভদ্রাসন উপজেলা বিএনপির পার্টি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির পার্টি অফিসে এক সমাবেশের আয়োজন করে। উপজেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. নুরু কাজীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. মোতাজ্জেল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মো. কুদ্দুস আলীসহ সাংগঠনিক ওহাব মোল্যা, উপজেলা মত্স্যজিবী বিষয়ক সম্পাদক মোঃ বাশার আহাম্মেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোঃ সোলায়মান খালাশী ও সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার প্রমুখ।
 

ইত্তেফাক/এএম।