মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৯ জনকে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগে মামলা রয়েছে।
শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত, দাগি এবং বিভিন্ন মামলার আসামি। পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এমআর
