সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাস্থ আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে গত ১৩ অক্টোবর ২০১৭ তারিখে দিনব্যাপী অ্যাপ্রেনটিচশিপ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণের উদ্দেশ্য হলো অ্যাপ্রেনটিচশিপ (শিক্ষানবিসি) বিষয়ক মাস্টার ট্রেইনার তৈরি করে একটি রিসার্স পুল গঠন করা। প্রশিক্ষণের উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারমান এস.এম মহসিন-উল-মুলক। আলোচনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পলিসি এক্সপার্ট আসাদ-উজ-জামান।
এটুআই প্রোগ্রামের উদ্যোগে দেশের বেকার যুব সমাজের জন্য বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানে হাতে-কলমে প্রশিক্ষণ বা অ্যাপ্রেনটিচশিপ প্রোগ্রাম চলমান রয়েছে। দেশের বড় বড় শিল্প-প্রতিষ্ঠানের পাশাপাশি উপজেলা পর্যায়ের অপ্রাতিষ্ঠানিক কর্মক্ষেত্রে বেকার যুবক-যুব মহিলারা হাতে-কলমে এ প্রশিক্ষণ নিচ্ছেন। তারা প্রশিক্ষণ শেষে যথোপযুক্ত কর্মসংস্থানে যুক্ত হতে পারছেন। এ অ্যাপ্রেনটিচশিপ প্রোগ্রাম সুচারুরূপে পরিচালনার জন্য সেরা অ্যাপ্রেনটিচশিপ সমন্বয়গণকে মাস্টার ট্রেইনার হিসেবে তৈরি করে একটি রিসোর্স পুল গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের আয়োজনে ও শ্যামনগর উপজেলা পরিষদের সহযোগিতায় দেশের ২০টি জেলার ২০ জন উপজেলা এ্যাপ্রেনটিচশীপ সমন্বয়ক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
ই্ত্তেফাক/এএম।
