টিলে-ঢালা পোশাক পরেই স্টেডিয়ামে খেলা দেখতে আসতে দেখা যায় সৌদি পুরুষদের। তবে এ ধরণের পোশাককেও ‘অশালীন’ আখ্যা দিয়ে তা নিষিদ্ধ করেছে সৌদি আরবের ক্রীড়া কর্তৃপক্ষ। গত ১০ই অক্টোবর এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
তবে সৌদি আরবের এই নিষেধাজ্ঞার খবরে সরগরম হয়ে ওঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম সাইটগুলো। এই নিষেধাজ্ঞার খবরটি টুইটারে প্রায় ৬০ হাজার বার শেয়ার করা হয়। সৌদি আরবে পুরুষরা ঘরে যে ঢিলে-ঢালা পোশাক করেন, যেটা অনেকটা ঘুমের পোশাকের মতো, সেটি পরে যেন কেউ স্টেডিয়ামে যেতে না পারেন সেজন্যেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
IMG0
সৌদি সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে অবশ্য পরস্পর বিরোধী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সৌদি ক্রীড়া কর্তৃপক্ষের তরফ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, যারা যথাযথ পোশাক না পরে স্টেডিয়ামে আসবে, তাদের যেনো ঢুকতে দেয়া না হয়। এতে বলা হয়, সৌদি ফুটবল ম্যাচগুলি যেহেতু লাইভ দেখানো হয় এবং বিভিন্ন বয়সের দর্শকরা দেখেন, সেই কারণে এই ব্যবস্থা। বিবিসি।
ইত্তেফাক/সেতু
