পাওয়ার প্যাক ব্রান্ডের স্মার্ট পাওয়ার স্ট্রিপ বাজারে

আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৬:৪৭
স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. বাজারে নিয়ে এসেছে ‘পাওয়ার প্যাক’ ব্রান্ডের স্মার্ট পাওয়ার স্ট্রিপ। 
 
গুণগত মান এবং আকর্ষণীয় প্যাকেজিং সম্পন্ন এসব পাওয়ার স্ট্রিপে রয়েছে ইন্টালিজেন্ট ইন্টিগ্রেটেড সার্কিট প্রটেক্টর যা কোনো কারণে পাওয়ার লাইনে ওভার ভোল্টেজ, ওভার কারেন্ট অথবা শর্টসার্কিট হলে স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষা করবে। এর ফলে যে কোনো ডিভাইস থাকবে নিরাপদ। 
 
পাওয়ার স্ট্রিপগুলোতে তিন পিন, দুই পিন সকেট সংযোগের পাশাপাশি থাকছে ইউএসবি সংযোগ। বর্তমানে সারাদেশের কম্পিউটার এবং ইলেকট্রনিক্স শোরুমগুলোতে এই স্মার্ট পাওয়ার স্ট্রিপ পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন- ০১৭৩০৩৫৪৮১৬, ০১৭৩০৩১৭৭৬৯।
 
ইত্তেফাক/ইউবি