সিরাজগঞ্জে ৮ হাজার মিটার ক্যারেন্ট জাল জব্দ

আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৭:২০
 
ইলিশ ধরা নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে সিরাজগঞ্জের চৌহালীতে অভিযান অব্যাহত রয়েছে। আজ শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভুমি আনিসুর রহমানের নেতৃত্বে চলা ভ্রাম্যমাণ আদালত যমুনায় অভিযান চালিয়ে আট হাজার মিটার ক্যারেন্ট জালসহ বেশ কিছু মাছ জব্দ করে। 
 
পরে আটককৃত জাল এনায়েতপুর নৌকা ঘাটে আগুন দিয়ে পোড়ানো এবং জব্দ প্রায় ৭০ কেজি ইলিশ সিরাজগঞ্জ শহরের সরকারি শিশু পরিবারের ডিপুটি সুপারিটেনডেন্ট সোহেল রানার কাছে হস্তান্তর করা হয়। অভিযান পরিচালনার সময় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসারের সিএ মো. আবুল হাশেম উপস্থিত ছিলেন। বাসস 
 
ইত্তেফাক/কেকে