কক্সবাজারের টেকনাফে অর্ধকোটি টাকার ইয়াবাসহ এক চা দোকানীকে আটক করেছে র্যাব-৭। শুক্রবার দিবাগত রাতে টেকনাফের জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আনোয়ার হোসেন উপজেলার ৭নং ওয়ার্ড উত্তর জালিয়াপাড়া এলাকার মৃত আলী আহম্মদের ছেলে।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, জালিয়াপাড়া এলাকায় আনোয়ারের চা দোকানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদে অভিযান চালানো হয়। এসময় অর্ধকোটি টাকার ইয়াবাসহ তাকে আটক করা হয়।
ইত্তেফাক/আরকেজি
