‘মিস ওয়াল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলামসহ ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ প্রতিযোগিতার সেরা নয়জনকে পুরস্কৃত করল দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ভিশন।
রাজধানীর একটি হোটেলে তাদের হাতে পুরস্কার তুলে দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
পুরস্কার হিসেবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলামকে দেয়া হয় ভিশন ৫৫ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি। প্রথম রানার আপ ফাতেমা তুজ জাহরাকে ৪৩ ইঞ্চি ও দ্বিতীয় রানার আপ যৌথভাবে রুকাইয়া জাহান চমক ও সঞ্চিতা রানী দত্তকে দেয়া হয় ভিশনের ৩২ ইঞ্চি এলইডিস্মার্ট টিভি। অন্যদের দেয়া হয় ভিশনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার।
IMG0
অনুষ্ঠানে আর এন পাল বলেন, ‘প্রাণ-আরএফএল গ্রুপ তাদের ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে এরই মধ্যে বিশ্বের সামনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। ‘মিস ওয়াল্ড বাংলাদেশ’ বিজয়ী জেসিয়া ইসলামও বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরতে নিঃসন্দেহে বড় ভূমিকা রাখবেন।
জেসিয়া ইসলাম বলেন, যে কোন সাফল্যের স্বীকৃতি পাওয়া সত্যিই অনেক আনন্দের। এজন্য তিনি ভিশন ইলেকট্রনিক্সকে বিশেষ ধন্যবাদ জানান।
IMG1
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরএফএল ইলেকট্রনিক্স এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, প্রধান পরিচালন কর্মকর্তা বিপ্লব বিশ্বাস ও মহাব্যবস্থাপক (বিপণন) মাহবুবুল ওয়াহিদ। এ ছাড়া উপস্থিত ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজক অন্তর শোবিজ এর কর্ণাধার স্বপন চৌধুরী।
ইত্তেফাক/ইউবি
