‌‘প্রত্যেক নাগরিকের তথ্য অধিকার আইন সম্পর্কে জানা জরুরি’

আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৮:৩৮
 
প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান বলেছেন, দেশের প্রত্যেক নাগরিকের তথ্য অধিকার আইন সম্পর্কে জানা জরুরি। তিনি বলেন, এই আইন সরাসরি নাগরিকদের অধিকার রক্ষা করে।
 
আজ শনিবার ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) মিলনায়তনে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধান তথ্য কমিশনার এ কথা বলেন।
 
এ অনুষ্ঠানে ওয়াইজেএফবি’র ময়মনসিংহ বিভাগের শাখাসমূহের ৫৫ সদস্য অংশগ্রহণ করেন। বাকৃবির উপ-উপাচার্য মো. জসীম উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, ওয়াইজেএফবি’র কেন্দ্রীয় সভাপতি তানভীর আলাদীন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের।
 
অনুষ্ঠানটি দুইটি পর্বে সাজানো হয়। প্রথম পর্বে ছিল আলোচনা ও দ্বিতীয় পর্বে ছিল তথ্য অধিকার আইন অবহিতকরণ কর্মশালা। বাসস
 
ইত্তেফাক/কেকে